দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপত্তাকে সৃষ্টিকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা হোসেইনি খামেনি। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দেশটির পুলিশ বাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ ও দায়িত্ব পালনের প্রশংসা করেন।
শুক্রবার (৯ অক্টোবর) তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বার্তায় খামেনি বলেন, বড় শহর থেকে প্রত্যন্ত গ্রাম এবং সীমান্ত পর্যন্ত দেশের নিরাপত্তা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সম্মুখসারির সদস্যরা আক্রান্ত হয়েছেন। এসব হামলা নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর গুরুত্ব আরও স্পষ্ট করেছে। হামলার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
ইরানের জনগণ পুলিশ বাহিনীর অবদানকে মূল্যায়ন করে উল্লেখ করে খামেনি বলেন, জনগণের আস্থা অর্জন ও তা ধরে রাখতে পুলিশ সদস্যদের আচরণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর জনবল, হার্ডওয়্যার ও সফটওয়্যার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তথ্য বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তার লক্ষ্যভিত্তিক ব্যবহারেরও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বার্তার শেষে পুলিশ বাহিনীর সদস্য ও বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানান খামেনি। তিনি ইসলামী ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
/অ